সীরাহ পড়ি কোর্সের
স্কলারশিপ

বাংলাদেশের বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটির ৫০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রিতে সীরাহ পড়ি কোর্স করার সুযোগ তৈরি করে দিচ্ছি আমরা।

৫০০

জন শিক্ষার্থী

বাংলাদেশের বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটির

৩৭০৳

জনপ্রতি আপনার অবদান

বাকি ৫০০ টাকা সীরাহ পড়ি দিবে

১০০%

ফ্রি কোর্স

তারা সম্পূর্ণ ফ্রিতে কোর্সটি করবে

সার্বক্ষণিক

মনিটরিং

ডেডিকেটেড টিম মেম্বার

মুহসিন হল, বিজয় ৭১ হলের মাঠে বসে আমরা সীরাত নিয়ে পাঠচক্র করতাম

আমি (আরিফুল ইসলাম) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনী খুব ভালোভাবে পড়া শুরু করি। আমাদের একটা ছোট্ট গ্রুপ ছিলো, আমরা সবাইকে কানেক্ট করার চেষ্টা করতাম।

তখন মনে হতো, ভার্সিটির একজন স্টুডেন্ট ভালোভাবে সীরাত পড়লে ভার্সিটির পরিবেশে তার ঈমানী শক্তি অনেক মজবুত থাকবে এবং একাডেমিক লাইফেও চমৎকার রিফ্লেকশন ঘটবে।

রাসূলুল্লাহ (সাঃ) উমর (রাঃ) এবং আবু জাহেলদের জন্য কেনো আলাদাভাবে দুআ করেন? কারণ, তাদের ইসলাম গ্রহণ হবে impactful, তারা হতে পারে Change maker

সীরাত ক্যাম্পেইনে আমরা খেয়াল করলাম শিক্ষার্থীদের কানেক্ট করানোর সহজ উপায় স্কলারশিপ দেয়া। সাহাবীদের যুগেও তারা এমনটা করতেন।

আমাদের কোর্সটি করার পর অনেকেই নক দিয়েছেন তারা লার্জ স্কেইলে কাজ করতে চান। কোর্সটি যদি এদেশের ভার্সিটির স্টুডেন্ট, চাকরিজীবী, গৃহিণী করেন, তারা নিজেদের জীবন এবং উম্মাহর স্বার্থে অনেক বড় অবদান রাখতে পারবেন।

একজন স্টুডেন্ট ভালোভাবে সীরাত পড়লে যা হয়

আত্মিক শক্তি০১

কলেজ-ভার্সিটির পরিবেশে ঈমানী শক্তি

ভার্সিটির একজন স্টুডেন্ট যদি খুব ভালোভাবে সীরাত পড়ে, তাহলে ভার্সিটির পরিবেশে তার ঈমানী শক্তি অনেক মজবুত থাকবে।

জীবন ও ক্যারিয়ার০২

অ্যাকাডেমিক লাইফে রিফ্লেকশন

পাশাপাশি তার একাডেমিক লাইফ, লাইফস্টাইলেও সে সীরাতের ঘটনার রিফ্লেকশন করতে পারবে।

দাওয়াহ ও নেতৃত্ব০৩

রাসূলুল্লাহর রেফারেন্স ছড়িয়ে পড়বে

তারা একসময় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে জব করবে, বিজনেস করবে, বিদেশ যাবে। বিভিন্ন জায়গায় গিয়ে সে যখন কোনো ঘটনা বলতে গিয়ে রাসূলুল্লাহর রেফারেন্স দিবে, এটা তার অডিয়েন্সকেও আকৃষ্ট করবে রাসূলকে জানার জন্য।

৪২% ছাড় চলছে

খরচ কীভাবে ভাগ হচ্ছে?

কোর্সটির মূল্য ১৫০০ টাকা। এখন ৪২% ছাড়ে মূল্য ৮৭০ টাকা। স্কলারশিপের ক্ষেত্রে ‘সীরাহ পড়ি’ ৫০০ টাকা বহন করবে, বাকি ৩৭০ টাকা আপনি স্পন্সর করবেন।

১৫০০৮৭০৪২% ছাড়ে
আপনার অনুদান (৩৭০৳)সীরাহ পড়ি (৫০০৳)
আপনি দিচ্ছেন৩৭০
সীরাহ পড়ি দিচ্ছে৫০০
শিক্ষার্থী দিচ্ছেসম্পূর্ণ ফ্রি (৳)

আমাদের দায়িত্ব

সীরাহ পড়ি টিম সেক্ষেত্রে কী করবে?

আমাদের ডেডিকেটেড টিম মেম্বার সার্বক্ষণিক মনিটর করবে তারা কোর্সটি করছে কিনা।

বাকি অংশের স্কলারশিপ

প্রত্যেক শিক্ষার্থীর কোর্স ফি-র ৫০০ টাকা আমরা বহন করব, আপনি দিবেন বাকি ৩৭০ টাকা।

লিড কালেকশন

আমাদের টিম সেইসব শিক্ষার্থীদের lead কালেকশন করবে, কোয়ালিটি লিড চেক করে এক্সেস দিবে।

মনিটরিং

বইয়ের ক্ষেত্রে মনিটরিং করা যায় না, কিন্তু কোর্সের ক্ষেত্রে আমাদের টিম দেখতে পারবে কে কোন জায়গায় আটকে আছে।

আলাদা টিম মেম্বার

শুধুমাত্র স্কলারশিপের স্টুডেন্টকে ম্যানেজ করার জন্য আমরা আলাদা টিম মেম্বার নিয়োগ দিচ্ছি, ইনশা আল্লাহ।

“যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় (বা আহ্বান করে), সে ওই কাজটি সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পাবে।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহিহ মুসলিম: ১৮৯৩, সুনান আত-তিরমিজি: ২৬৭০

কোর্স সম্পর্কে

শিক্ষার্থীরা যে কোর্সটি করবে

আপনার স্কলারশিপে শিক্ষার্থীরা কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে।

সবার জন্যস্কলারশিপ চালু

সীরাহ পড়ি কোর্স

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণ জীবনী — জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত ধারাবাহিকভাবে।

৮ সপ্তাহ৪০+ ক্লাস
১৫০০৮৭০

স্কলারশিপে শিক্ষার্থীর খরচ টাকা

কোর্সে যা যা থাকছে

  • প্রতিটি ঘটনার সাথে বর্তমান জীবনের রিফ্লেকশন
  • রেকর্ডেড ক্লাস — নিজের সময়মতো দেখার সুযোগ
  • লাইভ প্রশ্নোত্তর সেশন
  • কোর্স শেষে সার্টিফিকেট
স্কলারশিপ দিন

কীভাবে?

আপনার মাধ্যমে ১ জন / ১০ জন / ৫০ জন স্টুডেন্ট সীরাত শিখতে পারবে

কেউ যদি ১০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দিতে চান, তাহলে তিনি ৩৭০×১০ = ৩৭০০ টাকা স্কলারশিপ দিতে পারেন, বাকি ৫০০০ টাকা সীরাহ পড়ি থেকেই দেয়া হবে। এতে করে ১০ জন স্টুডেন্ট ফুল-ফ্রি কোর্সটি করতে পারবেন।

বিদেশ থেকে দিচ্ছেন?জনপ্রতি $৩৫০ জন $১৫০, ১০০ জন $৩০০

স্কলারশিপ দিন

দুই ধাপেই শেষ, এক মিনিটও লাগবে না

  1. সংখ্যা
  2. আপনার তথ্য
  3. পেমেন্ট

কতজন শিক্ষার্থীকে স্কলারশিপ দিবেন?

জনপ্রতি ৳৩৭০ — বাকি ৳৫০০ সীরাহ পড়ি দিবে

আপনার ৳৩,৭০০ + সীরাহ পড়ির ৳৫,০০০ ১০ জন শিক্ষার্থী সম্পূর্ণ ফ্রিতে কোর্সটি করবে।

৩৭০ টাকায় একজনকে স্কলারশিপ দিন